নিজের ভ্যান চাপা পড়ে চালক নিহত

হিলি প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১০:৫২আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১০:৫২

নিজের ভ্যান চাপা পড়ে চালক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত ভ্যান উল্টে গিয়ে চাপা পড়ে চালক মমিনুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা চালকের ছোট ভাই আনারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাচদহ রাস্তার কামারপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মমিনুল উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দপুর আটাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অশোক কুমার চৌহান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সকাল থেকেই ভ্যানচালক মমিনুল ইসলামের শরীরে ছিল। রাতে উপজেলার নবাবগঞ্জ বাজার থেকে জ্বরের ওষুধ নিয়ে ভ্যানে করে আরেক ভাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন। দ্রুত গতিতে ভ্যান চালানোয় তার ছোট ভাই বারবার ভ্যানটি ধীরে চালাতে বললেও তিনি শোনেননি। ভ্যান নিয়ে কামারপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এসময় ভ্যানের নিচে চাপা পড়ে চালক মমিনুল ঘটনাস্থলেই মারা যায় এবং ছোট ভাইয়ের মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার