করতোয়া নদীতে কৃষক নিখোঁজ

পঞ্চগড় প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২৩:৫৪আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:৫৪

পঞ্চগড় পঞ্চগড় জেলার দেবীগঞ্জে করতোয়া নদীতে বুলেন চন্দ্র রায় (৪৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১০ ঘণ্টা পরও তাকে উদ্ধার করা যায়নি। রংপুর থেকে আসা ডুবুরিরাও তাকে খুঁজে পায়নি। সোমবার (১০ আগস্ট) দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের শিবেরহাট এলাকায় করতোয়া নদীতে সে নিখোঁজ হয়। গরু বাঁধতে সে নদী পার হয়েছিল। 

তার বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের আরাজী সুন্দরদিঘী গ্রামে। সে ওই গ্রামের রথীন্দ্রনাথ রায়ের ছেলে। 

সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় জানান, বুলেন সকালে গরু বাঁধতে করতোয়া নদী পার হয়। বাসায় ফেরার সময় নদীর স্রোতে সে পানিতে তলিয়ে যায়। দুপুর হয়ে গেলেও সে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে দেবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পুলিশ রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেন। ডুবুরিরা দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালায়। তারা অভিযান শেষ করে চলে গেছে। কিন্তু তাকে খুঁজে পায়নি। 

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে আসা ডুবুরিরা এসে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত