শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা, ৫ কর্মকর্তা রিমান্ডে

যশোর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ২১:২৮আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:৩৬

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা, ৫ কর্মকর্তা রিমান্ডে

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতন করে তিন কিশোরকে হত্যা ও ১৫ জনকে আহত করার মামলায় গ্রেফতার পাঁচ কর্মকর্তাকে ভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও এই ঘটনায় পাঁচ সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান তিন কর্মকর্তাকে পাঁচ দিন করে ও অপর দুই কর্মকর্তাকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর রকিবুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে গ্রেফতার শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে বিচারক ১৭ আগস্ট শুনানির দিন দিয়েছিলেন। কিন্তু পরে রিমান্ড শুনানি হয়েছে। শুনানি শেষে তিন জনকে পাঁচ দিনের এবং দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

কোর্ট জিআরও কামরুজ্জামান জানিয়েছেন, গ্রেফতার পাঁচ কর্মকর্তার মধ্যে তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে পাঁচ দিনের এবং সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
আধুনিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 
আধুনিক শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 
তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেকপ্লাস
তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেকপ্লাস
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না