হত‌্যার অভি‌যো‌গে পুলিশের এসআই গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ২১:৪৫আপডেট : ২২ আগস্ট ২০২০, ০০:২৮

হত‌্যার অভি‌যো‌গে পুলিশের এসআই গ্রেফতার কুড়িগ্রামের রাজারহাটের উমর মজিদ ইউনিয়‌নে আক্কাস আলী না‌মে এক ব‌্যক্তি‌কে হত্যার অভিযো‌গে প্রধান আসা‌মি পুলিশের এস আই (সাময়িক বরখাস্ত) রতন মোস্তাককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে গাইবান্ধা থেকে পু‌লি‌শের এক‌টি দল তা‌কে গ্রেফতার করে কু‌ড়িগ্রাম নি‌য়ে আসে।

শুক্রবার (২১ আগস্ট) তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এ তথ‌্য নিশ্চিত করেছেন। রতন মোস্তাক গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় উপ-প‌রিদর্শক (এস আই) হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। হত‌্যা মামলার আসা‌মি হওয়ায় তা‌কে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়। সে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুজা‌হিদপাড়া গ্রা‌মের সাইফুল ইসলা‌মের ছে‌লে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের সময় বাড়ির পাশের মসজিদে তারাবি নামাজ পড়ানোর চাঁদার টাকা কম দেওয়া নিয়ে সাইফুল ইসলামের (৫৫) সঙ্গে প্রতিবেশী খোরশেদ আলমের (৪০) ঝগড়া হয়। এর জেরে গত ১ আগস্ট ঈদুল আজহার দিন সন্ধ্যার দিকে সাইফুল ও রতন দেশীয় অস্ত্রসহ তাদের লোকজন নিয়ে খোরশেদ আলমের বাড়িতে হামলা চালায়। হামলায় খোর‌শেদ আল‌মের ছোট ভাই আক্কাছ আলী আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের বড় ভাই খোরশেদ আলম বাদী হয়ে সাইফুল ও তার ছেলে রতন মোস্তাককে প্রধান আসামি ক‌রে ১৬ জ‌নের বিরু‌দ্ধে মামলা করে। পু‌লিশ এই মামলায় এখন পর্যন্ত চার জন‌কে গ্রেফতার ক‌রেছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাই স্পিড ট্রেরে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
হাই স্পিড ট্রেরে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ছাত্রলীগের ৪ জন আটক
মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ছাত্রলীগের ৪ জন আটক
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা