হাঁস নিয়ে ঝামেলা, একজনকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ২৩:১৯আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৮:২১

নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মধ্য গয়েছপুর পাক মুন্সিরহাট বাজার সংলগ্ন ইদ্রিস মিয়ার বাড়িতে দেলোয়ার হোসেন (২২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২২ আগস্ট) এই ঘটনার পর থেকে অভিযুক্ত ইস্কান্দার (৪২) পলাতক রয়েছে। নিহত দেলোয়ার হোসেন একই বাড়ির আমিন উল্যার ছেলে। অভিযুক্ত ইস্কান্দার একই বাড়ির জালাল আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ইদ্রিস মিয়ার বাড়ির মনার স্ত্রী তার কয়েকটি হাঁস না পেয়ে ইস্কান্দার নিয়ে গেছে বলে ধারণা করে। পরে রাতে ওই নারী বিষয়টি ইস্কান্দারের শ্বশুরকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আজ বেলা ১২টার দিকে ইস্কান্দার ইদ্রিস মিয়ার বাড়িতে এসে মনার স্ত্রীকে মারধর করতে থাকে। মনার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন তার চাচাতো দেবর দেলোয়ার হোসেন ও তার স্ত্রী। ইস্কান্দার তাদেরও এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। মারার এক পর্যায়ে দেলোয়ার হোসেন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইস্কান্দারের কিল ঘুষিতে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ইস্কান্দার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।'

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক