মোজাফফর আহমদ স্মরণে মেলা আয়োজনের তাগিদ

কুমিল্লা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ০৬:২৮আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৬:৩৭

কমরেড মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরে কমিউনিস্ট পার্টির শ্রদ্ধাঞ্জলি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগর (প্রবাসী) সরকারের উপদেষ্টামণ্ডলীর উপদেষ্টা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সভাপতি, ভাষা সৈনিক অধ্যাপক মোজাফফর আহমদকে স্মরণে রাখার জন্য এলাহাবাদে তার সমাধিকে ঘিরে প্রতি বছর ‘মোজাফফর মেলার’ আয়োজন করতে হবে।

রবিবার অধ্যাপক মোজাফফর আহমদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় আলোচকগণ এই তাগিদ দেন। এসময় চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ কার্যালয়ের পাঠাগারটি গণপাঠাগারে রূপান্তরিত করা, মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র চালু করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন তারা।

অধ্যাপক মোজাফফর আহমদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে।

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর এলাহাবাদ আদর্শ কলেজ মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়। ন্যাপ দেবিদ্বার উপজেলা সভাপতি অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুর রহমান বুলবুল মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্কাফী রতন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল হোসেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিতুল দাস, দেবিদ্বার উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়া, সিপিবি কুমিল্লা জেলা সভাপতি কমরেড আতিকুর রহমান বাশার, সাধারণ সম্পাদক কমরেড পরেশ কর প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন