করোনা আক্রান্ত এমপি বিশেষ হেলিকপ্টারে ঢাকায়

রাজশাহী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৬:৩১আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৭:০৩

সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমান ও বিশেষ হেলিকপ্টার করোনায় আক্রান্ত রাজশাহীর-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহী থেকে ঢাকায় আনা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে এমপি ডা. মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম জানান, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিকের সমস্যা রয়েছে। এছাড়া অন্য কোনও সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন।

তিনি আরও জানান, অধ্যাপক ডা. মো. মনসুর রহমান বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার (২২ আগস্ট) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। এরপর রবিবার (২৩ আগস্ট) তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: গ্রেফতার ২
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত