টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২০:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:৪০






বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে অন্যরা বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক, বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আব্দুল মজিদ, সচিব মো. শাহ আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, কে সাংবাদিক আর কে সাংবাদিক না এটা আমিও বলতে পারি না। প্রেস কাউন্সিল থেকে একটা নীতিমালা আমরা তৈরি করেছি। নীতিমালাটা এখন আলোচনার পর্যায়ে রয়েছে। কারা সাংবাদিক আর কারা নয় এটি নিশ্চিত করতে অবশ্যই আমাদেরকে একটা নীতিমালার মধ্যে আসতে হবে।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করা হচ্ছে। তাদের অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে। আরও বেশ কয়েকজন বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। তাদেরকেও খুঁজে বের করে দেশে এনে রায় কার্যকরের দাবি জানাই।
তিনি জানান, মুজিব জন্ম শতবার্ষিকীতে, এই শোকের মাসে আরও একটি দাবি উঠেছে তা হলো খুনিদের পিছনে যারা কুশিলব ছিল, যারা এ হত্যাকাণ্ডের নীলনকশা করেছিল এবং যারা জাতির জনককে হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল তাদেরও বিচার করতে হবে।


 

/আরআইজে/
সম্পর্কিত
নিরাপত্তায় ঢাকা ও ফাঁকা গোপালগঞ্জ: এসপি বললেন, ‘এখানকার মানুষ শান্তিপ্রিয়’
ছাত্রলীগ করা ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে বাবা বললেন ‘আমি বিএনপি করি’
গোপালগঞ্জে চলছে সেনাবাহিনীর টহল: ডিসি বললেন, আমরা সজাগ আছি
সর্বশেষ খবর
স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
রিভিউস্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন