শিশু ধর্ষণে সহায়তার অভিযোগে নারী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২২:০২আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৩:৪৪

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে শিশু ধর্ষণে সহায়তার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২। অভিযুক্ত হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না। তবে তার বাড়ি সৈয়দপুর উপজেলার পুরাতন মুন্সিপাড়া এলাকায়। 

র‌্যাব-১৩ সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আ ন ম ইমরান খান এই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব-১৩ সিপিসি-২ জানায়, গত ২ আগস্ট দুপুর ১২টার দিকে সৈয়দপুর পৌরসভাধীন ওই এলাকায় সাত বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। এতে ওই নারী সহায়তা করেছেন এমন অভিযোগ এনে শিশুটির মা এই নারী ও ধর্ষককে আসামি করে গত ১৯ আগস্ট সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৬ আগস্ট) রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়।
তিনি জানান, অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তারও নাম প্রকাশ করা হয়নি।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহম্পতিবার (২৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে  তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
সাধারণ রক্ত পরীক্ষাতেই গুরুতর হার্ট ফেইলিউর শনাক্তে এআইয়ের সাফল্য
সাধারণ রক্ত পরীক্ষাতেই গুরুতর হার্ট ফেইলিউর শনাক্তে এআইয়ের সাফল্য
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা