সাপের দংশনে ওঝার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১৯:০০আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৯:০৪

গোখরা সাপ (প্রতীকী ছবি) পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সাপের দংশনে শামিম হোসেন ওরফে কালঠু (৩৬) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কালঠু ওঝার বাড়ি সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের পেত্মানীর হাট এলাকায়। সে ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

আলাউদ্দিন চেয়ারম্যান জানান, শামিম তার তিন সহযোগীসহ বানিয়াপাড়া এলাকার সফিকুল ইসলামের বাড়িতে গোখরা সাপ ধরতে যায়। এক পর্যায়ে ওই ওঝা ও তার সহযোগীরা সাপটিকে ধরে ফেলে। পরে বস্তায় ভরে মুখ বাঁধার সময় সাপটি লাফিয়ে ওঠে। সাপটি ওঝা শামিমের বুকে ছোবল দেয়, এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির মালিক ও স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার কথা বললেও তাকে হাসপাতালে নেয়নি সহযোগীরা। ঝাড়ফুঁক করে তাকে ভালো করা হবে বলে জানায় সহযোগীরা।

কামাত কাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী জানান, ওই ওঝার লাশ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিকালেই তার গ্রামের বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা