প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিসের উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মে ২০২৪, ১৬:৫৩আপডেট : ১৯ মে ২০২৪, ১৬:৫৩

প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এ সার্ভিসের উদ্বোধন করেন। রবিবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে এম ইমরান ইকবাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সমন্বয় করে ক্যাশলেস বাংলাদেশের কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। সর্ব সাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের অন্তর্ভুক্ত করতে এ ধরণের আরও অনেক সার্ভিস আমরা আগামিতে নিয়ে আসবো।’

মোহাম্মদ আবু জাফর বলেন, ‘ব্যাংকের মোবাইল অ্যাপ পিমানি দিয়ে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে যে কোনও গ্রাহক চেক বই কিংবা ডেবিট কার্ড ছাড়া সহজ, দ্রুত এবং নিরাপদে অর্থ উত্তোলন করতে পারবেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– ব্যাংকের এসইভিপি, কার্ডস অ্যান্ড এডিসি বিভাগ প্রধান মো. মারুফুর রহমান খান; আইটি বিভাগের প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী; ব্রান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম