অ্যাম্বুলেন্সে পাচারকালে মাদকসহ ৩ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫

ফেনসিডিল ও গাঁজাসহ আটককৃতরা ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে অ্যাম্বুলেন্সে পাচারের সময় ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলন-যশোর কোতোয়ালি থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) জানান, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। এ সময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের গতি রোধ করে তল্লাশি করলে ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ীর চালকসহ ৩ জনকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান অ্যাম্বুলেন্সটি তাদের স্বীকার করে বলেন, অ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগী আনার কথা বলে মহেশপুর গিয়েছিল। তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত এটা জানা ছিল না। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সর্বাধিক পঠিত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান