বাঁশবাহী ট্রাক খাদে, হেলপার নিহত

বগুড়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১

বাঁশবাহী ট্রাক খাদে, হেলপার নিহত

বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাক খাদে পড়ে এর হেলপার (২৫) মারা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা কেবিন কেটে হেলপারের লাশ উদ্ধার করেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এই দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। কৈগাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর আম্বার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী বাঁশবোঝাই একটি লং ভেহিকেল (চট্ট-মেট্রো-ট-৮১-১৫৪৩) বুধবার সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছে। সেখানে বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। তখন ভেহিকেলটি মহাসড়কের পাশে পড়ে যায়। চালক কেবিন থেকে বের হয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেবিন কেটে তার লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ