ঘোড়াঘাট ইউএনওকে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে আটক

হিলি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৫

ইউএনও ওয়াহিদার ওপর হামলার মামলা

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে প্রবেশ করে  ইউএনও ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহাজাহান ও সোহেল রানা নামের আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার ভোররাতে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার বানিয়াল পালশা গ্রামের খোকা শেখের ছেলে শাহজাহান শেখ এবং চক বাসুনিয়া বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহেল রানা।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আসাদুলের বড় ভাই আশরাফুল ইসলাম, ইউএনওর বাসভবনের মালি ও আসাদুলের গ্রামের সইমুদ্দিনের ছেলে সুলতান কবির ও মামলার অন্যতম আসামি রঙমিস্ত্রি শান্টু কুমারের আত্মীয় ধীরেন্দ্র নাথের ছেলে শ্যামল চন্দ্রকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ওসি আমিরুল ইসলাম জানান, আজ রবিবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা সকলেই পুলিশ হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান পুলিশ। এর আগে আটক করা আসামিদের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে বলেও জানান ওসি আমিরুল ইসলাম।

ফলে এ মামলায় তিনজন গ্রেফতার ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও আটক করা হলো ৫ জনকে। তবে এই পাঁচজনের কাউকে গ্রেফতার দেখায়নি পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত