ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৯

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালীতে আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের চার জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার সময় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ সরকার।

এ ঘটনায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইন্দ্রজিৎ সরকার বাংলা ট্রিবিউনকে জানান, দুপুর পৌনে একটার সময় কেওয়াটখালীর পাওয়ার গ্রিডের পিজিসিবির টি-২ ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এরপর থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া ট্রান্সফরমার সরিয়ে বিদ্যুৎ সচল করার জন্য প্রকৌশলী ও বিদ্যুৎকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। তবে কখন সচল হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি