নেত্রকোনায় ট্রলারডুবি, ১০ জনের লাশ উদ্ধার (ভিডিও)

নেত্রকোনা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬

 

ট্রলার ডুবি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলার গুমাই নদীর রাজনগর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে।

ইতোমধ্যে মো. রাকিবুল হাছান (২), পিতা- মৃত আ. ওয়াহাব; লুৎফুর নাহার (২৫), স্বামী- আ. ওয়াহাব; হামিদা (৫০), স্বামী- আবু চান; সুলতানা বেগম (৪০), স্বামী- আ. করিম; মোজাহিদুল ইসলাম (৩), পিতা- জুবায়েল; লাকী আক্তার (৩০), স্বামী- হাবিবুর রহমান; টুম্পা (৪), পিতা- হাবিব; জাহিদ মিয়া (২); পিতা- হাবিব; অনিক (৫), পিতা- আলমগীর এবং মজিদা বেগম (৫০), স্বামী- ছায়েদ আলী; মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। 

স্থানীয় ও প্রশাসন জানিয়েছে, বুধবার ভোরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে একটি যাত্রীবাহী ট্রলার নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকায় আসছিল। গুমাই নদীর রাজনগর এলাকায় আসার পর ট্রলারটি ডুবে যায়। 

 

ভিডিও:

/এসটি/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী