মোহনগঞ্জ এক্সপ্রেসে যুক্ত হলো অত্যাধুনিক লাল-সবুজ বগি

নেত্রকোনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৫

লাল-সবুজ বগি যুক্ত মোহনগঞ্জ এক্সেপ্রেস ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সেপ্রেসে ইন্দোনেশিয়ায় তৈরি নতুন ১৭টি লাল-সবুজ বগি সংযুক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে অত্যাধুনিক বগি সংযুক্ত ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে রাতে মোহনগঞ্জ পৌঁছায়।

মোহনগঞ্জ এক্সপ্রেসের নতুন এ যাত্রায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে যাত্রীদের সঙ্গী হয়ে কমলাপুর থেকে মোহনগঞ্জ পৌঁছান সাবেক সচিব ও বর্তমান বিমান বাংলাদেশের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। তিনি ট্রেনের যাত্রীদের সঙ্গে রেল সার্ভিস নিয়ে কথা বলেন। যাত্রীদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনার পাশাপাশি সাজ্জাদুল হাসান করোনাকালে সচেতনভাবে চলাচলের পরামর্শ দেন।

স্টেশনে অপেক্ষমাণ লাল-সবুজ বগি যুক্ত মোহনগঞ্জ এক্সেপ্রেস পথে বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতিকালে ট্রেনটিকে দেখতে হাজারো মানুষ ভিড় জমান।

প্রসঙ্গত, ভাটি-বাংলার প্রাচীন জনপদ মোহনগঞ্জ পর্যন্ত চলাচলের জন্য ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ও ‘হাওড় এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল