সোনারগাঁয়ে এনজিও কর্মী হত্যা, আসামি ঢাকায় গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:০২ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩

সোনারগাঁয়ে এনজিও কর্মী হত্যা, আসামি ঢাকায় গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এনজিও কর্মী হত্যা মামলার প্রধান আসামি মো. হান্নান (২৫)-কে ঢাকার খিলগাঁয়ের পশ্চিম নন্দীপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার হান্নান সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার মো. হান্নানের স্ত্রী শারমিন আক্তার এনজিও প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ, বারদী শাখা হতে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। যা প্রতি সপ্তাহে ১ হাজার দুইশত ৫০ টাকা করে কিস্তি পরিশোধ করে আসছিল। গত ৬ সেপ্টেম্বর ব্যুরো বাংলাদেশ, বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার মো. সাজিদুর রহমান পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কিস্তির টাকা আদায়ের জন্য হান্নানের বসত বাড়িতে যান। সেখানে কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গ্রেফতার আসামি মো. হান্নান পূর্ব-পরিকল্পনা মোতাবেক ধারালো ছুরি দিয়ে এনজিও কর্মী সাজিদুর রহমানকে জবাই করে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এনজিও কর্মী সাজিদুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত এনজিও কর্মীর সহকর্মী অত্র এনজিও’র ব্রাঞ্চ ম্যানেজার মো. শামীম মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে হান্নানের স্ত্রী শারমিন আক্তার (২৩)-কে গত ৭ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনার টিটিরচর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এই মামলার প্রধান আসামি মো. হান্নান গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। অবশেষে শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রান্সে গণবিক্ষোভ ও সংঘর্ষের জেরে গ্রেফতার ১০০০, প্যারিস থেকে মার্শেই জুড়ে থমথমে পরিস্থিতি
ফ্রান্সে গণবিক্ষোভ ও সংঘর্ষের জেরে গ্রেফতার ১০০০, প্যারিস থেকে মার্শেই জুড়ে থমথমে পরিস্থিতি
টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর, ২০২৬)
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা