ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা করে প্রকাশিত সংবাদ প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের এক প্রতিবাদলিপিতে বলা হয়, জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্ম বিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাকে সংশ্লিষ্ট করে প্রকাশিত কিছু শিরোনাম ও বক্তব্যের উপস্থাপন পাঠকসমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এতে আরও বলা হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্পষ্ট করেন যে, দেশের সামগ্রিক যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয় জানায়, মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য অনুধাবনের জন্য এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনও অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা এবং বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন ও যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়।

মন্ত্রণালয় বস্তুনিষ্ঠতা, পেশাগত দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছে। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
হজ নিবন্ধনের সময় শেষ ২৪ সেপ্টেম্বর, এরপর আর বাড়বে না
সর্বশেষ খবর
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা