বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

আটক দুই ভারতীয় নাগরিক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পশ্চিমবঙ্গের নদীয় জেলার কৃষ্ণগঞ্জের কুলোপাড়ার মো. সামছুল মন্ডলের স্ত্রী গলে বিবি (৩৫) ও মেয়ে ছায়া খাতুন শোভা (১৮)। 

সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ৫৮ বিজিবি’র উপঅধিনায়ক মেহেদী হাসান খান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের জাকা মোল্লার ইটভাটার পাশের আমবাগানের মধ্য থেকে ভারতীয় নাগরিক ছায়া খাতুন শোভা ও গলে বিবিকে আটক করে বিজিবি।

তিনি আরও জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের পুলিশেল কাছে সোপর্দ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী