মেয়েকে নির্যাতন ও বাবাকে পেটানো আসামিরা কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১৭:৩৩আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৭:৫০

কারাগারে পাঠানো আসামিরা সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে নির্যাতন ও ঘটনার প্রতিবাদ করায় বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করায় গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বিকালে জগন্নাথপুর জোন আদালতের বিচারক শুভদীপ পালের আদালতে আসামিদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন লিটন মিয়া, কাজল মিয়া, আকাই মিয়া, আলাল মিয়া, আলম মিয়া ও দিলাক মিয়া। এ ঘটনায় নির্যাতিত তরুণী বাদী হয়ে জগন্নাথপুর থানায় গত রাতে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন।

মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত করা হয় উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতদাগাও গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে শামীম মিয়া স্বামী পরিত্যক্ত তরুণীর বাবাকে আলীগঞ্জ বাজারের কলোনীর ভাড়া বাসা থেকে ধরে নিয়ে রড দিয়ে পিঠিয়ে আহত করা হয়। মেয়েটিকে গত ৩০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকার একটি বাসা থেকে উঠিয়ে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে মঙ্গলবার মেয়েটিকে নবীগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। ওই দিন রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মামলার আসামি লিটন মিয়া, আকাই মিয়া, আলাল মিয়া, আলম মিয়া ও দিলাক মিয়াকে আটক করে এবং দুপুরে কাজল মিয়াসহ পাঁচ জনকে আটক করে পুলিশ।

কারাগারে পাঠানো আসামিরা জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। আটকদের নির্যাতিতা মেয়ের দায়ের করা নারী শিশু মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রধান আসামি শামীম মিয়াকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:
নিখোঁজ মেয়ের কথা জানতে চাওয়ায় বাবাকে রড দিয়ে পেটালো দুর্বৃত্ত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী