চাঁদপুর পৌর নির্বাচন বর্জন বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর

চাঁদপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১৭:০০আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৪:৪৯

বাম দিক থেকে- বিএনপির মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মামুনুর রশীদ বেলাল অনিয়মের অভিযোগ এনে চাঁদপুর পৌরসভার নির্বাচন বর্জন করেছেন বিএনপি এবং ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীরা। সরকারদলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের আঙুলের ছাপ নিয়ে নিজেরা ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেন।

বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মামুনুর রশীদ বেলাল পৃথকভাবে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

ধানের শীষের প্রার্থী আকতার হোসেন মাঝি জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোটকেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের মারধর ও কুপিয়ে জখম করা হয়। গুরুতর কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ অবস্থায় বিএনপি নেতাকর্মী এবং পৌরবাসীর জানমাল রক্ষায় প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্যদিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মামুনুর রশীদ বেলালও ভোট বর্জন করেন। তিনি বলেন, এটাকে নির্বাচন বলা যায় না। খুবই জঘন্য অবস্থা। নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে। আগে হতো এনালগ চুরি, আর এখন হচ্ছে ডিজিটাল চুরি। তিনি অভিযোগ করেন, বাইরে থাকা ভোটাররা ভেতরে যাওয়ার পর তাদের আঙুলের ছাপ নেওয়া হয়। কিন্তু বুথে থাকা একজন প্রার্থীর লোক তাদের ভোট দিয়ে দেয়। আঙুলের ছাপ নেওয়ার পর ভোটারদেরকে বলা হচ্ছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এ অবস্থায় তিনি বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন:

চাঁদপুর পৌরসভার মেয়র পদে জিতলেন জুয়েল

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী