চাঁদপুর পৌরসভার মেয়র পদে জিতলেন জুয়েল

চাঁদপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২২:৪১আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৪:৫০

চাঁদপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট। আরেক প্রার্থী ইসলামী আন্দোলনের মামুনুর রশিদ বেলাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১২৩৩ ভোট।

শনিবার রাতে কেন্দ্রওয়ারী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহমেদ।

এছাড়া নির্বাচনে কাউন্সিলর পদেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। কাউন্সিল পথে ১৪টি ওয়ার্ডেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হন।

এর আগে চাঁদপুর পৌর নির্বাচনে প্রথমবার ইভিএম এবং দলীয় প্রতীকে ভোট শুরু হয় সকাল ৯টায়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রের সামনে র‌্যাব, বিজেবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ। বিভিন্ন কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪শ’৮৭জন। ভোটার সংখ্যা পুরুষ ৫৮হাজার ১শ’ ৪৪জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩জন। নির্বাচনে ৩ জন মেয়র, ৫০ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন:
চাঁদপুর পৌর নির্বাচন বর্জন বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী