ফেরি চলাচল বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১৬:৫৪আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৬:৫৫

শিমুলিয়া ফেরি ঘাট নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে চলাচলরত পাঁচটি ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

দীর্ঘদিন ধরে এই নৌরুটে সীমিত পরিসরে ছোট ফেরিগুলো চলাচল করছিল। সম্প্রতি তিনটি ছোট ফেরি চ্যানেল দিয়ে চলাচল করতে গিয়ে নাব্য সংকটের কারণে আটকে গিয়েছিল।

প্রফুল্ল চৌহান জানান, চায়না চ্যানেল দিয়ে কুমিল্লা, কাকলি ও কিশোরী ফেরি আসার পথে নাব্য সংকটের কবলে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই শুধু দিনের বেলা চার-পাঁচটি ফেরি চলাচল করছিল এই নৌরুটে। আজ সকাল থেকে পাঁচটি ছোট ফেরি চলছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। সন্ধ্যা ৬টায় প্রতিদিন ফেরি বন্ধ রাখা হচ্ছে। আগামীকাল সকালে চ্যানেলের পরিস্থিতি দেখে আবার ফেরি চালু করা যেতে পারে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে ছোট-বড় মিলিয়ে ৭০টির মতো যানবাহন পারের অপেক্ষায় আছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশে বসেই ভোটার নিবন্ধন, কী কী নথি প্রয়োজন
বিদেশে বসেই ভোটার নিবন্ধন, কী কী নথি প্রয়োজন
প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস