১৮ অক্টোবর থেকে গোল্ডেন হ্যান্ডশেকের টাকা পাবেন পাটকল শ্রমিকরা

খুলনা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ০৯:০১ আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৯:০১

পাটকল

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা ১৮ অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। ওইদিন প্লাটিনাম জুট মিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কর্মসূচির উদ্বোধন করবেন। একইদিন কার্পেটিং জুট মিলের শ্রমিকদেরও টাকা দেওয়া হবে।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী জানান, পর্যায়ক্রমে সব মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। উদ্বোধনী দিনে  প্লাটিনাম জুট মিলের ৩০ জন শ্রমিকের সঞ্চয়পত্রের কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট নগদ টাকা প্রদানের স্লিপসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হবে।

খুলনা বিভাগীয় শ্রম অধিদফতরের পরিচালক মিজানুর রহমান জানান, খুলনা অঞ্চলের প্রথম পর্যায়ে ১৮ অক্টোবর প্লাটিনাম ও কার্পেটিং জুট মিলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিনই শ্রমিকদের পাওটাকা দেওয়া হবে। ইতোমধ্যে প্লাটিনাম জুট মিলের অর্থ ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

তিনি বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে এবং হয়রানিমুক্তভাবে টাকা পায় সে বিষয়ে শ্রম অধিদফতরের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। প্লাটিনাম এবং কার্পেটিং জুট মিলের পর পর্যায়ক্রমে অন্যান্য মিলের শ্রমিকদেরও পাওনা পরিশোধ করা হবে।

জানা গেছে, পর্যায়ক্রমে প্লাটিনাম জুবলী জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত মোট ৩ হাজার ৮৩৬ জন স্থায়ী শ্রমিকের পাওনা অর্থ প্রদান করা হবে। এছাড়া বদলী শ্রমিকদেরও মজুরি কমিশনের অর্থ প্রদান করা হবে। 

জানা গেছে, নোটিশ মেয়াদের অর্থাৎ জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরি এরই মধ্যে পেয়েছেন শ্রমিকরা। প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ সমুদয় পাওনার ৫০ শতাংশ নিজ নিজ ব্যাংক হিসাবে এবং বাকি ৫০ শতাংশ সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হবে। এরই মধ্যে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট বিজেএমসির হাতে পৌঁছেছে। লোকসান থেকে বাঁচতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর ২৪ হাজার ৮৮৬ স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের (স্বেচ্ছা অবসরে) মাধ্যমে অবসরে পাঠানো হচ্ছে বলে গত ২৮ জুন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান বস্ত্র ও পাটমন্ত্রী। ১ জুলাই থেকে বিজেএমসির ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে সরকার।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী