পটুয়াখালীতে ১৮টি কচ্ছপসহ ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ২২:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:১৯

আটক সুব্রত বিশ্বাস পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৮টি কচ্ছপসহ সুব্রত বিশ্বাস (৫৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপর ১টার দিকে পটুয়াখালীর কলাপড়া উপজেলার পাখিমারা বাজারে অভিযান চালায় র‌্যাব। এ সময় ব্যবসায়ী সুব্রত বিশ্বাসকে আটক করা হয়। আটককালে  তার কাছ থেকে ১৮টি কচ্ছপ উদ্ধার করা হয়। যার সর্বমোট ওজন ১৮ কেজি।

সুব্রত বিশ্বাস কলাপড়ার নীলগজ্ঞ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত নগেন বিশ্বাসের ছেলে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে সে।

উদ্ধারকৃত কচ্ছপসহ গ্রেফতারকৃত সুব্রত বিশ্বাসকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার