শীতলক্ষ্যায় আটকে আছে শতাধিক লাইটার জাহাজ

নরসিংদী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২০:২৫ আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২৩

শীতলক্ষ্যায় আটকে আছে শতাধিক লাইটার জাহাজ

তৃতীয় দিনের মতো বৃহস্পতিবারও (২২ অক্টোবর) দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। ফলে নরসিংদী ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীতে আটকা পড়ে আছে পণ্যবাহী শতাধিক লাইটার জাহাজ। এতে নদীপথে পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এসব আটকে পড়া জাহাজে কাদামাটি, সয়াবিন, ভুট্টাসহ বিভিন্ন ধরনের শিল্প ও খাদ্যপণ্য রয়েছে।

সরেজমিন দেখা যায়, পণ্যবাহী ছোট-বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে অলস সময় পার করছেন নৌ-শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও মাসিক খাদ্যভাতা প্রদানসহ ১৫ দফা দাবিতে নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব 
ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব 
সাঈদ আনোয়ারের যে রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর
সাঈদ আনোয়ারের যে রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর
পাঞ্জাবে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গাড়ির ধাক্কা, গায়ক হানি সিংয়ের ভাতিজাসহ নিহত ২
পাঞ্জাবে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গাড়ির ধাক্কা, গায়ক হানি সিংয়ের ভাতিজাসহ নিহত ২
দলীয় নীতির বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি ছাড়ার ঘোষণা কুড়িগ্রামের নেতার
দলীয় নীতির বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি ছাড়ার ঘোষণা কুড়িগ্রামের নেতার
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি