অবৈধ ইন্টারনেট সেবা দিতে গিয়ে সরঞ্জামসহ গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ২২:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:৩২

অবৈধ ইন্টারনেট সেবা দিতে গিয়ে সরঞ্জামসহ গ্রেফতার ৩ কুমিল্লায় লাইসেন্সবিহীনভাবে ইন্টারনেট সেবা দেওয়ার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণের সরঞ্জামসহ পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুরের ‘রয় অনলাইন’ এবং শাহরাস্তি উপজেলার সূয়াপাড়া এলাকার ‘ডিজা অনলাইন’ ও ‘এসবিএস’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব।

শুক্রবার (৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন চাঁদপুর জেলার কচুয়া ও শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীনভাবে ইন্টারনেট সেবা দিয়ে আসছিল। আসামিদের বিরুদ্ধে কচুয়া ও শাহরাস্তি থানায় পৃথক মামলা হয়েছে।

অভিযানে লাইসেন্সবিহীনভাবে ইন্টারনেট সেবা অবৈধ আইএসপি দেওয়ার অভিযোগে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ তিন জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের থেকে একটি সিপিইউ, একটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস, তিনটি মাইক্রোটিক রাউটার, দুটি ল্যাপটপ, তিনটি ওএলটি, তিনটি ইন্টারনেট রাউটার, দুটি ওয়াকিটকি সেট, ১৫টি মিডিয়া কনভার্টার এবং তিনটি মাইক্রোটিক সুইচ জব্দ করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জগতপুর গ্রামের রেজাউল মাওলার ছেলে তমাল হোসেন রাজিব (৩৪), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের মৃত মাওলানা আব্দুল হাইয়ের ছেলে মো. দিদার হোসেন পাটোয়ারী (৫২) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাততলা গ্রামের মাওলানা মো. হুমায়ুন কবিরের ছেলে মো. মাহমুদুল হাসান বাবু (২৬)।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বগুড়ার বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়
বগুড়ার বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়
পাবলিক পরীক্ষায় অনিয়ম ঠেকাতে নতুন আইন
পাবলিক পরীক্ষায় অনিয়ম ঠেকাতে নতুন আইন
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান
শাহজালালের মাজারের দানের টাকা যায় কই, ডেগ সিলগালা করলো প্রশাসন
শাহজালালের মাজারের দানের টাকা যায় কই, ডেগ সিলগালা করলো প্রশাসন
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত