রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে এনে ইয়াবা বিক্রি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২০:২৮

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন নিউ চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগদ আট লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেকবই উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ওই এলাকার এই টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান শেষে এসএম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ‘টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা এনে ওই বাসায় রেখে কেনা-বেচা করা হতো। ১২টি চেক বইয়ের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছি। তাদের মধ্যে দুজনের সঙ্গে মিয়ানমারের সরাসরি যোগাযোগ আছে। তাদের মাধ্যমে আমরা এই চক্রের সব সদস্যকে আটকের চেষ্টা করবো।’

এ ঘটনায় ওই বাসা থেকে এক নারীসহ চার জনকে আটক করা হয়। তারা হলো– মাসুদ ফোরকান, তার স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল। 

এস এম মেহেদী হাসান জানান, এর আগে ঢাকায় ইয়াবা বিক্রির পর অস্ত্র সংগ্রহ করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে বাকলিয়া থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা চান্দগাঁও আবাসিক এলাকার ওই ফ্ল্যাট থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করি।

তিনি আরও জানান, তাদের একেক এলাকায় একেক নাম ব্যবহার করতো। আটক ব্যক্তিরা ধর্মীয় লেবাস ধারণ করে ইয়াবা ব্যবসা করে আসছিল। আশপাশের লোকজন যাতে সন্দেহ না করে সেজন্য তারা মসজিদে যাওয়ার সময় আশপাশের লোকজনকে ডেকে নিয়ে যেতো। তাদের বাসায় অনেক ধর্মীয় বই পাওয়া গেছে।

অভিযানে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ, সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’