ডিবি পরিচয়ে অপহৃত যুবক উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ১৫:১৭আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৫:২২

হাফেজ সিরাজুল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পূর্ব কুচাইগাড়ি শ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় হাফেজ সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করা হয়। তিনি দাবি করছেন, ডিবি পুলিশ পরিচয়ে তাকে শহরের কানুচগাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়েছে। রবিবার দুপুরে নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজনরা জানান, হাফেজ সিরাজুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা পশ্চিমপাড়ার বাচ্চু বেপারীর ছেলে। তিনি বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় ফাতেমা ফিজিওথেরাপি সেন্টারে ম্যানেজার পদে কর্মরত। শনিবার বিকাল ৪টার দিকে তিনি কর্মস্থল থেকে বের হন। এ সময় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটকের পর একটি সিএনজি অটোরিকশায় তুলে নেয়। শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে নামিয়ে তাকে একটি মোটরসাইকেলে তোলা হয়। এরপর তাকে নন্দীগ্রাম উপজেলার পূর্ব কুচাইগাড়ি শ্মশানঘাটে নিয়ে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে পথচারীরা ছুটে আসলে ওই দুই ব্যক্তি তাকে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ সিরাজুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আবদুর রশিদ সরকার জানান, জিজ্ঞাসাবাদে ওই যুবক অসংলগ্ন তথ্য দিচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, অপহরণের ঘটনা সাজানো। তিনি কাউকে ফাঁসাতে বা অন্য কোনও কারণে অপহরণের নাটক সাজিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শিগগিরই এ অপহরণের প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। এ বিষয়ে মামলা হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন