বকেয়া বেতন ও চিনিকল চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৩:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৩:১৮

চিনিকল শ্রমিকদের মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারীরা বকেয়া বেতন ও মিল চালুর দাবিতে মানববন্ধন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) সকালে মিলের প্রধান ফটকের সামনে ঢাকা-খুলনা সড়কে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। আরও উপস্থিত উপস্থিত ছিলেন আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ মিলের শত শত শ্রমিক-কর্মচারী।

শ্রমিকরা জানান, চলতি ২০২০-২১ রোপণ মৌসুম শুরু হলেও কৃষকরা সার ও কীটনাশক কিনতে না পারায় বন্ড বা স্ট্যাম্প করছে না মিল কর্তৃপক্ষ। সার ও কীটনাশক না পেয়ে বিপাকে পড়েছেন আখ চাষিরা। ফলে সময় মতো বন্ড না হওয়ায় আখ রোপণে অনাগ্রহ দেখাচ্ছেন তারা।

শ্রমিকরা আরও জানান, শ্রমিক ও কর্মকর্তাদের তিন মাসের প্রায় সাড়ে ৪ কোটি টাকা বাকি। বাকি রয়েছে মৌসুমি শ্রমিকদের অভারটাইমের প্রায় অর্ধকোটি টাকা। চলতি মৌসুমের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও মিলের এমন নাজুক অবস্থায় শ্রমিক কর্মচারী ও মিল এলাকার আখ চাষিদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। এ সময় বকেয়া বেতন পরিশোদ এবং দ্রুত মিল চালুর দাবি জানান শ্রমিকরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক
দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার