দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 

মইনুল হক মৃধা, রাজবাড়ী
১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে দুই যৌনকর্মী হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ বুধবার (৯ সেপ্টেম্বর) হুছনে আরা খাতুন ওরফে হাসি (৩৫) নামে এক যৌনকর্মীকে নিজ বসতঘরে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে ২৯ আগস্ট রাতে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী। এর আগেও একইভাবে হত্যার ঘটনা ঘটেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বুধবার রাত ১০টার দিকে হুছনে আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাক শিকদার (৫০) নামে একজনকে থানায় ডেকে আনা হয়েছে। তিনি দক্ষিণ দৌলতদিয়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত নায়েব আলী শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো একসময় দৌলতদিয়া যৌনপল্লীতে উজ্জল শেখের বাড়ির ভাড়াটিয়া হুছনে আরা খাতুনের বসতঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে। সেখানে ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সন্ধ্যার দিকে বাড়ির মালিক রুবেলের স্ত্রী লাকি ঘরের দরজা খুলে হুছনে আরাকে নাক-মুখ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।’

এর আগে ২৯ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে কথিত প্রেমিক মো. জুয়েলের বিরুদ্ধে।

পরে স্থানীয়রা সোনিয়াকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সোনিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় জুয়েলকে আটক করে পুলিশ। পরপর দুই যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় দৌলতদিয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। সর্বশেষ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত করছে পুলিশ।

 

/এএম/ 
সম্পর্কিত
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
মায়ের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য রিফাতস্ত্রী ও আড়াই বছরের সন্তান রেখে গেছেন রিফাত, কাঁদছেন প্রতিবেশীরাও 
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি