৯ কেজি রুপাসহ আটক দুই

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৭:১১আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:১২

রুপাসহ আটককৃতরা ঝিনাইদহে পাচারের সময় ৯ কেজি ১’শ গ্রাম রুপাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ হয়ে বাসযোগে রুপা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে সন্দেহজনক শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামের দুই জনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৯ কেজি ১’শ গ্রাম রুপা। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২