ঘরে ঘরে নবান্নের উৎসব

নওগাঁ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৮:০০

ঘরে ঘরে নবান্নের উৎসব নবান্ন বাঙালি জাতির এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের আবহমান সংস্কৃতির মধ্যে অন্যতম হচ্ছে এই নবান্ন। নবান্ন হচ্ছে মূলত নতুন আমন ধান ঘরে তোলার অনুষ্ঠান। নওগাঁর রাণীনগরের কৃষকরা পালন করছেন
ঐতিহ্যবাহী নবান্নের উৎসব। প্রতি বছরের ন্যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই দিনটিকে ওই এলাকার কৃষকরা পালন করেন। তবে এবার ধানের দাম বেশি পাওয়ায় তাদের মাঝে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতিটি গ্রামে ফিরে এসেছে নবান্নের উৎসবের আমেজ।
অগ্রহায়ণে গ্রাম বাংলার কৃষকরা সাধারণত তাদের নতুন আমন ফসল ঘরে তোলেন। বর্তমানে মাঠে মাঠে কৃষকের সোনালী স্বপ্ন দুলছে। আর এ সোনালী স্বপ্ন বাস্তবায়ন করতে কৃষক-কৃষাণীরা কোমর বেঁধে কাজ করছে। বাজারে প্রতি মণ (৪০ কেজি) ধান ১ হাজার ১শত টাকা দরে কেনা-বেচা চলছে। কৃষকরা এবার ধানের দাম বেশি পেয়ে বেশ খুশি।

ঘরে ঘরে নবান্নের উৎসব
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার কাটরাশইন, মালশনসহ অর্ধশতাধিক গ্রামের কৃষকরা নবান্ন উৎসব পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা নতুন ধানের আটা দিয়ে বিভিন্ন ধরনের পিঠা, পুলি এবং ক্ষীর তৈরি করে। এলাকার মেয়ে-জামাইদের শ্বশুরবাড়িতে আগমন ঘটে।
কালিক গ্রামের সাত্তার হোসেন বলেন, প্রতিবছরই আমরা নবান্ন পালন করার চেষ্টা করি। চলতি বছর আমন ধানের ফলন ও দাম ভালো থাকায় কৃষকরা অনেকটাই খুশি তাই নবান্নকে পালন করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, এবার উপজেলায় ১৮ হাজার ৫শ ৪০হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। বর্তমানে ধান কাটা-মাড়াই পুরোদমে চলছে। বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে কৃষকরা অনেকটাই খুশি। বাজারে কাঁচা ধান এক হাজার একশত টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এতে এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন। তাই কৃষকরা নবান্নে উৎসবে মেতে উঠেছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
ট্রানজিট ফ্লাইটে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
ট্রানজিট ফ্লাইটে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি, বদলে গেলো আমদানি নীতির কাঠামো
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি, বদলে গেলো আমদানি নীতির কাঠামো
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ