বাঘারপাড়ার চেয়ারম্যান নৌকার ভিক্টোরিয়া

যশোর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ০১:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০১:১০

বাঘারপাড়ার চেয়ারম্যান নৌকার ভিক্টোরিয়া যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভিক্টোরিয়া পারভীন সাথী জয়লাভ করেছেন। তিনি প্রয়াত চেয়ারম্যান কাজলের স্ত্রী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সহকারী রিটার্নিং অফিসার মেহেদি হাসান জানান, নৌকা প্রতীকের সাথী পেয়েছেন এক লাখ এক হাজার ৭৯৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের শামছুর রহমান পেয়েছেন দুই হাজার ৩৩২ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট।

দিলু পাটোয়ারী ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রের ব্যালট কাটা হচ্ছে, সে কারণে তিনি বাঘারপাড়াবাসীর সঙ্গে নিজেও ভোট বর্জন করেছেন।

অন্যদিকে, বিএনপি প্রার্থী শামছুর রহমান ভোটের দিন সকাল ৯টার পরপরই নির্বাচন বয়কট করেন। তার অভিযোগ, কোনও কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সব কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে।

একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সমন্বয়ে বাঘারপাড়া উপজেলায় মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক