সন্ত্রাসী হামলায় আহত নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নড়াইল প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩০ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩০

আহত খান মোহাম্মদ কবির হোসেন

নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ব্যবসায়ী খান মোহাম্মদ কবির হোসেন (৫০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। 

চাঁদার দাবিতে রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল সদরের মুলিয়া বাজারের পাশে নিজের মাছের ঘেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। হামলায় কবির হোসেনের ছয়টি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। এক পর্যায়ে তাকে অপহরণেরও চেষ্টা চালায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবির হোসেনের স্ত্রী ও স্বজনেরা জানান, ব্যবসায়িক কাজে কবির হোসেন রবিবার সন্ধ্যায় মুলিয়া বাজারে যান। এক সময় সন্ত্রাসীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কবির হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা পিস্তলের বাট দিয়ে তার মাথা ও মুখে আঘাত করে। এতে তার ছয়টি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
এদিকে মারধরের একপর্যায়ে সন্ত্রাসীরা কবির হোসেনকে তুলে নিয়ে যাওয়ার সময় নড়াইল শহরের হেলিপ্যাড এলাকায় মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান জানান, চাঁদা দাবির অভিযোগে কবির হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
প্রতিবাদের আবহে ইসরায়েলকে হারালো আয়ারল্যান্ড
প্রতিবাদের আবহে ইসরায়েলকে হারালো আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’