রেলগেট ছিল খোলা, ঘুমিয়ে ছিলেন গেটম্যান

জয়পুরহাট প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ১২:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৩:৪২

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমড়ে যাওয়া বাস।

পাঁচবিবিগামী বাঁধন পরিবহনের বাসটি যখন রেলগেটটিতে ঢুকে পড়ে  তখন ক্রসিংয়ের গেট  ছিল খোলা। আর সে কারণেই উত্তরা এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে যায় এটি। সরে যাওয়ার আগেই ধাক্কা খেয়ে উল্টে যায়। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটার পর ওই রেলক্রসিংয়ের গেটম্যান পলাতক। ধারণা করা হচ্ছে ওই সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

এ মন্তব্য করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির।

আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। পথে জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটি। পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনায় হতাহতদের সবাই বাসের যাত্রী।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ, সদর পুলিশসহ প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের