অটোচালককে হত্যার অভিযোগ, সস্ত্রীক পুলিশ কনস্টেবল গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ২৩:৫৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০০:২৮

পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে রংপুর নগরীতে এক অটোচালককে মারাত্মক নির্যাতন করে হত্যার অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় দু ঘণ্টা ব্যাপী বিক্ষোভের সময় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর পার্কের মোড় কোর্টপাড়া এলাকায় বসবাসকারী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল হাসান আলীর একটি অটো ভাড়া নিয়ে চালাতেন প্রতিবন্ধী নাজমুল ইসলাম। দুদিন আগে অটো চুরি হলে নাজমুলকে বাসায় ধরে এনে স্ত্রী সাথি বেগমসহ হাসান তাকে মারাত্মক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে তারা নাজমুলের লাশ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি নামালে এলাকাবাসী দেখতে পান নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন। এ সময় এলাকাবাসী হাসান ও তার স্ত্রী সাথিকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনা জানাজানি হলে শত শত জনতা নগরীর পার্কের মোড় এলাকায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও টায়রার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ নিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে দায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ হাসান ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান