চুয়াডাঙ্গায় নৌকার প্রার্থী বিজয়ী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২২:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:১৩

জাহাঙ্গীর আলম খোকন

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ২২ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৬৫৭ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ ভোটের এ ফল ঘোষণা করেন। পৌরসভা নির্বাচনে মোট সাতজন প্রার্থী মেয়র পদে লড়েন। এর মধ্যে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ৪ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮। মোট ৩৩টি ভোটকেন্দ্রে ৬১.৫৩ শতাংশ ভোট প্রদত্ত হয়েছে।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম ইভিএমের মাধ্যমে শতভাগ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের