এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ১৬:৪০আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৬:৪০

এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রলীগেল দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী গ্রুপের সঙ্গে সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ২ জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ সূত্র জানিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপ গত কিছুদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপ গত রবিবার থেকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালায়। আজ দুপুরে রায়হান চৌধুরী গ্রুপের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শাহপরান থানার সিনিয়র এসি গোলাম মাওলা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী