কুলাউড়ায় ইউপি নির্বাচন

ভাটেরায় বিএনপি প্রার্থী হতে চান ছাত্রলীগ নেতা

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ০৫:২৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০৫:২৭

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ আসন্ন চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৩ নম্বর ভাটেরা ইউনিয়নে বিএনপি’র প্রার্থী হতে মরিয়া হয়ে উঠেছেন সাবেক ছাত্রলীগ নেতা সিরাজ মিয়া। আর এ ঘটনায় তৃণমূল বিএনপি নেতা-কর্মীরদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এজন্য দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন সম্ভাব্য প্রার্থীরা। কিন্তু  কুলাউড়া উপজেলায় বিএনপির মনোনয়ন নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের   সঙ্গে যোগাযোগ করছেন ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ মিয়া। ফলে তৃণমূল বিএনপি নেতারা উপেক্ষিত থেকে যাচ্ছেন।
কুলাউড়া  উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমদ ৩ নম্বর ভাটেরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় করেছেন।  এমনকি তৃণমূল নেতাকর্মীদেরও সমর্থন আছে তার ওপর। কিন্তু সাবেক ছাত্রলীগ নেতার মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমদ বলেন, বর্তমানে সাবেক ছাত্রলীগ নেতা সিরাজ মিয়া স্থানীয় উপজেলা বিএনপির ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির কোনও পর্যায়ের সদস্য নন। তিনি দলের নাম ভাঙিয়ে দলীয় নেতকর্মীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন।
/এসএনএইচ/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি