জালে উঠলো ১৬০ কেজির ভোল মাছ

কক্সবাজার প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ০৬:৩৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৬:৪৫

ধরা পড়া বিশাল ভোল মাছ টেকনাফের নাফ নদীতে বিশাল আকৃতির একটি ভোল মাছ জেলেদের জালে ধরা পড়েছে। নাফনদীর মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় বুধবার বিকালে ধরা পড়ে ওই বিশাল ভোল মাছটি। ছয় ফুট লম্বা ও পাঁচ ফুট গোলাকার মাছটির ওজন ১৬০ কেজি।
মাছটি নিয়ে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ঘাটে ফিরে আসার পর মাছটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমায়। অনেকে মাছটি ক্রয় করতে নৌকার মালিক মোহাম্মদ আলমের সঙ্গেও দর কষাকষি করেন।
নৌকার মালিক মোহাম্মদ আলম বুধবার সন্ধ্যায় জানান, ১৬০ কেজি ওজনের ভোল মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়। বিক্রির জন্য ২ লাখ টাকা দাম হাঁকা হলেও টেকনাফের মাছ ব্যবসায়ী রুহুল আমিন ভুলুসহ স্থানীয় কয়েকজন মিলে ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
ব্যবসায়ী রুহুল আমিন বলেন, টেকনাফের বড় মাছ বাজারে ভোল মাছটি কেটে বিক্রয় করা হবে। এজন্য বিকেল থেকে পৌর এলাকায় ভোল মাছটি ১২০০ টাকা কেজি দরে বিক্রি করার ঘোষণা দিয়ে মাইকিং করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কায়সার বলেন, এ রকম বড় মাছ গত ২০ বছরেও দেখা যায়নি। প্রথমে মাছটির সঙ্গে সেলফি তুলেছি। ভোল মাছ খেতে খুবই সুস্বাদু। তাই তিন কেজির জন্য আগাম বুকিং দিয়েছি।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. হুমায়ুন মোর্শেদ বলেন, এটির নাম (grouper fish), কিন্তু স্থানীয়দের কাছে পরিচিত ভোল মাছ নামে। সুস্বাদু এই মাছ গভীর সাগরে পাওয়া যায়, নাফনদীর মোহনায় সাধারণত পাওয়ার কথা নয়। পথ হারিয়ে সেটি চলে আসায় ভাগ্যক্রমে জেলের জালে ধরা পড়েছে।

এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি