১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল ‍শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৪:৪৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৪:৪৩

মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট রেল লাইনে লাউয়াছড়া এলাকায় ঘূর্ণিঝড়ে রেললাইনের উপর গাছ পড়ায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন বিভাগের কর্মীদের সহায়তায় রেললাইন থেকে গাছগুলো সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে যাত্রা শুরু করেছে বলে তিনি জানান। 
এর আগে বুধবার রাতে ঝড়ে লাউয়াছড়া বনের ভেতরের রেললাইনে ‘অর্ধশতাধিক’ গাছ উপড়ে পড়ে। রাত ১২টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে লাউয়াছড়া বনে আটকা পড়ে ঢাকাগামী উপবন ট্রেন, শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে সিলেট অভিমুখে উদয়ন ট্রেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি