বরাদ্দ ঘোষণার পরও পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

খুলনা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ১১:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১১:৪৯

বরাদ্দ ঘোষণার পরও পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
একহাজার কোটি টাকা বরাদ্দের সরকারি ঘোষণার পরও পাটকল শ্রমিকরা অবরোধ ও ধর্মঘট কর্মসূচি অব্যাহত রেখেছেন। মঙ্গলবারও শ্রমিকরা খুলনা ও যশোরের ৩টি স্থানে অবস্থান নিয়ে সকাল-সন্ধ্যা রেলপথ ও রাজপথ অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি চলছে মিল ধর্মঘট।

মঙ্গলবার ভোর থেকেই শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে খুলনার নতুন রাস্তায় ও আটরা এবং নওয়াপাড়ার রাজঘাটে অবস্থান নেন। তারা খুলনা-যশোর মহাসড়কের রেলপথ সংযোগে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন। এসময় শ্রমিকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়তে পারেন: ‘অর্থ প্রদানের আশ্বাস নয়, ৫ দফা দাবির সফল বাস্তবায়ন চাই’

জানা গেছে, মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ে পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। রাষ্ট্রায়ত্ব ৭ পাটকলের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকরা এখন ঢাকায় অবস্থান করছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে গত ৪ এপ্রিল ভোর ৬টা থেকে শ্রমিকরা লাগাতার ধর্মঘট শুরু করেন। পরদিন থেকে ৮ ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ ও গত রবিবার ভুখা মিছিল করেন তারা। এরপর সোমবার থেকে আবারও অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

উল্লেখ্য, খুলনায় আন্দোলনরত শ্রমিকসহ রাষ্ট্রায়ত্ত ২৭টি পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ এবং পাট কেনার জন্য সরকার প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পহেলা বৈশাখের আগে শ্রমিকদের বকেয়া মজুরির একটি অংশ পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়তে পারেন: বিশ্বের দীর্ঘতম অজগর সাপের মৃত্যু

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি