ঝিনাইদহে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১১:২১আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১১:২১

আটক

ঝিনাইদহে অস্ত্র, গুলি, রামদাসহ মাধব কুমার (৩০) ও কুমুদ সরকার (৩২) নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের বুজিতলা গ্রামের একটি বাড়ি থেকে একটি শাটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি রাম দাসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  নাশকতামূলক কর্মকাণ্ডের  পরিকল্পনার গোপন খবর পেয়ে বুজিতলা গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি শাটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও ৩টি রাম দাসহ শিকারপুর গ্রামের ডালিম কুমারের ছেলে মাধব কুমার ও দক্ষিণ শিকারপুর গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমুদ সরকারকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান অস্ত্র, গুলি ও রামদাসহ দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের