কনে দেখতে গিয়ে ‘খাবার খেয়ে’ হাসপাতালে ১৮ জন

পঞ্চগড় প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৬

পঞ্চগড়

কনে দেখতে গিয়ে খাবার খেয়ে ২৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জে  উপজেলার সোনাহার ইউনিয়নের বালাপাড়ায় ঘটনাটি ঘটে। অসুস্থ ১৮ জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কনের দাদু তৈলক্ষ্য রায়ের (৭৫) অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর সদর উপজেলার চওড়া দলুয়াপাড়া এলাকার সুরেন্দ্র নাথ রায়ের ছেলে আপন রায় বিয়ের কনে দেখতে ১২ জন আত্মীয়-স্বজন নিয়ে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের বালাপাড়া এলাকার সশোধর রায়ের বাড়িতে আসেন।

আরও পড়তে পারেন: পহেলা বৈশাখের খাবার খেয়ে ২৫ জন হাসপাতালে

অতিথি আপ্যায়নে চিড়া-দইসহ চায়ের আয়োজন ছিল। আপ্যায়নের ১৫ মিনিটের মাথায় আকস্মিকভাবে সবাই বমি করতে থাকেন। তাদের বুক ও গলা জ্বলতে থাকে। মুহূর্তেই বর-কনে উভয় পক্ষের ২৬ জন অসুস্থ্ হয়ে পড়লে স্থানীয়রা তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়া বলেই মনে হচ্ছে। ভর্তিকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও কিছু বলা যাচ্ছে না।

সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল বলেন, ভুলবশত কীটনাশককে চা পাতা মনে করে তৈরি করা হয় চা। সেই চা খেয়ে সবারই গলা ও বুক জ্বালাপোড়া শুরু হয়। এতেই ২৬ জন অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়তে পারেন: সুন্দরবনে ১৪ বছরে ২০ অগ্নিকাণ্ড

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের