ইউপি নির্বাচন: লড়াইয়ে তিন বোন

জামালপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ১৪:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৪:২৬

ইউপি নির্বাচন ২০১৬

মেম্বার পদে সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচনি লড়াই করছেন আপন তিন তিন বোন। জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসনে লড়বেন রাশিদা বেগম, ওসনাই বেগম ও হুনোফা বেগম।

আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় চর গোয়ালিনী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলাকাবাসী জানিয়েছেন, ছোট দুই বোন ওসনাই ও হনুফার আর্থিক অবস্থা কিছুটা খারাপ হলেও বড় বোন রাশিদার আর্থিক অবস্থা বেশ ভালো। গত নির্বাচনে ওসনাই বেগম অংশ গ্রহণ করে হেরে গিয়েছিলেন। নির্বাচন করতে গিয়ে জমি-জমাও বিক্রি করেছিলেন বড় বোন রাশিদার কাছে। এবার তিনি দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন। তার সঙ্গে প্রার্থী হয়েছেন ছোট বোন হুনুফা ও বড় বোন রাশেদা।

আরও পড়তে পারেন: দুর্গম ২৪টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে

রাশিদা বেগম বলেন, তিনি গরিব-দুঃখী মানুষকে সব সময়ই সহযোগিতা করেন। তাই এ নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

মেঝবোন ওসনাই বলেন, তিনি আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা তাকেই ভোট দেবেন। তাই তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।  

ছোটবোন হনুফা বলেন, বড় দুই বোনের কেউই নির্বাচনে দাঁড়ানোর আগে তাকে কিছুই জানায়নি। তাই তিনি ক্ষোভে দুঃখে প্রার্থী হয়েছেন। এখন আর পেছনে তাকানোর সুযোগ নাই।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম