দিনাজপুরে নদীতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ১৮:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:৫৩

দিনাজপুর দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো দিনাজপুর শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র কালু (১৪), দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এএসএম সিরাজউদ্দিন নয়ন (১৫) এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাজু (১৪)। এদের মধ্যে কালু শহরের ঘাসিপাড়া এলাকার ইকবাল হোসেন, নয়ন একই এলাকার আফছার আলী ও রাজু শাহাবুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে পুনর্ভবা নদীর বাঙ্গীবেচা ঘাটে গোসল করতে নামে ওই তিন বন্ধু। এরপর তারা গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও রংপুর থেকে আসা ডুবুরি দল বিকাল পৌনে ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রে বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান: তদন্ত কর্মকর্তা হাসান আরাফাতের দাবি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী