সিল মারার কোনও নির্বাচন হবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২১:৪২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪৮

শামীম ওসামান নারায়ণগঞ্জের স্থানীয় এমপি শামীম বলেছেন,‘সিল মারার কোনও নির্বাচন হবে না।নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার করা হবে। কে কতো বড় নেতা সেটা এবার দেখা যাবে। যার এলাকাতে ভোট কম পড়বে বুঝে নেব, সেটা ওই নেতার ব্যর্থতা। সুষ্ঠু ভোট হলে ৭০ থেকে ৭৫ ভাগ ভোটে এগিয়ে থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় হবে। তবে যারা এ নির্বাচন নিয়ে ডাবল খেলা খেলছেন তারা সাবধান হয়ে যান। আজ থেকে কাজ শুরু করেন নতুবা আগামীতে আর আমার সামনে আসতে পারবেন না।’
বুধবার বিকেলে শহরের ইসদাইরে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামের মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা ও বার্তা দিলেন তিনি।
শামীম ওসমান আরও বলেন,‘আওয়ামী লীগের কর্মীরা কখনও বেঈমানি করেন না। বেঈমানি করেন নেতারা। তাই আমি ওইসব নেতাদের বলছি আপনারা কেউ ডুয়েল প্লে ডাবল প্লে খেইলেন না। তার জবাব ভালো হবে না।’
নারায়ণগঞ্জ সদরের ৬ ইউনিয়নের মধ্যে কাশীপুরে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, বক্তাবলীতে থানা আওয়ামী লীগের সেক্রেটারি শওকত আলী ও আলীরটেকে সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া, গোগনগরে বিএনপির কোনও প্রার্থী নেই। সেখানে বর্তমান চেয়ারম্যান নওশেদ আলী স্বতন্ত্র ও আওয়ামী লীগ হতে জসিমউদ্দিন লড়ছেন।
এনায়েতনগরে আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলের প্রার্থী আছেন। কুতুবপুরে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রসুল শিকদার থাকলেও বিএনপির সেখানে প্রার্থী নেই। কুতুবপুরে থানা বিএনপির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সেখানে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।

 

/এনএস/এমএসএম/

/এনএস/এমএসএম/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম