ঝিনাইদহে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২৩:০৫আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২৩:১৭

গ্রেফতারের প্রতীকী ছবি ঝিনাইদহে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর জোর করে তালাক নামায় সই করিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ওয়াশিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডাকবাংলা বাজার এলাকার কলেজ পাড়ার ওয়াশিকুর রহমানের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে সোনিয়া খাতুনের। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী ওয়াশিকুর।
সবশেষ ৮ এপ্রিল রাতে গৃহবধূ সোনিয়া ও তার পিতা-মাতাকে মারধর করে জোর করে তালাক নামায় সোনিয়ার সই করিয়ে নেয় ওয়াশিকুর ও তার পরিবার।

আরও পড়ুন:  যাবজ্জীবন গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে জামাতাসহ ৪ জনের যাবজ্জীবন

এ ঘটনায় মঙ্গলবার রাতে সোনিয়া বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করলে বুধবার সকালে পুলিশ ওয়াশিকুরকে গ্রেফতার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম